নোয়াখালীতে দুই থানার পৃথক ঘটনায় মাঠে পুলিশ সুপার,জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ
- আপডেট: ০৯:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানার পৃথক ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রমের তদারকি করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
শনিবার (২৭ জুন) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশের সর্বোচ্চ আন্তরিকতা ও তৎপরতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
জেলা পুলিশ সূত্র জানায়, উভয় ঘটনার তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।
এ সময় চাটখিল সার্কেলের সরকারি পুলিশ সুপার মনীষ দাস উপস্থিত ছিলেন।



















