০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের অভিযানে ২৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

  • আপডেট: ০৫:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন,পরিবেশ রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের অভিযানে ২৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট: ০৫:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬