তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭
- আপডেট: ০৪:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের পাঁচ থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ৩১ জন,আদাবরে ১৫ জন, শেরেবাংলা নগরে ৪ জন ,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ১১ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.হৃদয় তালুকদার রিয়াজ (২৫),মো. ইব্রাহিম (২৫),মো.ভিকি (২৭),হায়দার (৩৫),মো.রাব্বি (২৬),মো. আরিফ হোসেন ওরফে অপু (২৮),মো. গিয়াস উদ্দিন (২৮),মো. মিলন (৩০),রেজওয়ান আহমেদ (৩১),মো. বিকি ( বয়স উল্লেখ নাই ),মো. নাছিম (২৭),মো. আজগর হোসেন (৩৮),মো. হায়দার আলী ( বয়স উল্লেখ নাই ),মো. বিল্লাল (২৯),মো. ইউনুছ ২০),মো. সাইদুর (২০),মো. কবিরুল ইসলাম (৪০),মোহাম্মদ আলী (৪৩),মো. অন্তর (২২),মো. রোমান (২০),মো. জাহিদুল ইসলাম মৃদুল (২৯),মো.রবিন (১৮),মো.আলামিন ফকির (২৬),মো.রিয়ান (১৮),মো. রুহান হোসেন (২০),মো.নয়ন (১৯),রিপন (৩২),মো.সাগর (২২),মো. রেজাউল করিম (৩০),মো. রাসেল (২৬) ও মো.সজল (২১)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. মিরাজ হোসেন (২৩),মো. শাওন (১৯),মো. রব্বানী ওরফে আল আমিন (৩০),মো. আতিকুর রহমান (৩০),মো. আমির হোসেন (২৫), মো. তরিকুল ইসলাম রানা (৩২),মো. স্বাধীন (২৩)মো. আসাদুজ্জামান (৩৫),মমতাজ আক্তার (২৩),মোসা. মিতু (২৬),মোসা. সিনতিয়া (২১),মিরা ইসলাম (২২),মো. কাজেম ওরফে বাদশা (২২),মো. রুবেল (২৫) ও মো. শান্ত (২২)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মোশারফ (৩২),মো. সাগর (৩০),মো. সোহাগ (২৫) ও
আব্দুর রাজ্জাক (৪৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রিয়াজ হোসেন হৃদয় (১৯),মো. আলামিন (১৯),মো.আরমান মৃধা (১৯),মো.চাঁন মিয়া (১৯) ও মো. আব্দুল্লাহ (বয়স উল্লেখ নাই) ও মো. শান্ত ( বয়স উল্লেখ নাই)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. এরশাদ মন্ডল (৩৯),মো রাশেদুল ওরফে ফয়সাল (২৮),মো. রফিকুল (৪৫),মো. বেনু মিয়া (৩৮),মোজাফ্ফর হোসেন (২২),শাওন খান (৪২),মো. জাহিদ হাসান (২৮),মো. বেলাল হাওলাদার (৩৬),জালাল খাঁ (৫৫),মো. শাহরিয়ার হাসান সোহান (২৬) ও
শামীম (২৮)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















