১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেফতার

  • আপডেট: ০৯:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতেই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ওসি দাউদ হোসেন বলেন, ‘ গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ জানায়, গ্রেফতারের পর বিদিশা এরশাদকে গুলশান থানায় নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেফতার

আপডেট: ০৯:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬