১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০,সবচেয়ে বেশি মিরপুরে

  • আপডেট: ১০:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০৫৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন,ওয়ায়ী বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৫২ জন,উত্তরা বিভাগে ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১৪৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ,৫ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০,সবচেয়ে বেশি মিরপুরে

আপডেট: ১০:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬