শিরোনাম:
মিরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট: ০৪:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম– মো. সোহেল রানা ওরফে কালু (৪০)। বৃহস্পতিবার মিরপুর থানার কল্যাণপুর আট নম্বর বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর আনুমানিক একটার দিকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তিনি মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



















