০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মিয়ানমারে পাচার করা হচ্ছিল ১ হাজার বস্তা সিমেন্ট-২৮০ বস্তা সার

  • আপডেট: ০৫:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে আটক করা হয়েছে।

জব্দ করা মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিয়ানমারে পাচার করা হচ্ছিল ১ হাজার বস্তা সিমেন্ট-২৮০ বস্তা সার

আপডেট: ০৫:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬