০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা নারী আসামির পলায়ন

  • আপডেট: ০৭:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে এক নারী আসামি পালিয়ে গিয়েছে।

পলাতক আসামির নাম–মিতু আক্তার। তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

পুলিশ সূত্রে জানা গেছে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিতু আক্তার থানা থেকে পালিয়ে যান।

তবে কীভাবে তিনি থানা থেকে পালিয়ে গেলেন এবং এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি।

এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, ডেমরা জোন) মহসিন মাসুদ জানান, তিনদিনের রিমান্ড শেষে আজ মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা নারী আসামির পলায়ন

আপডেট: ০৭:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬