হৃদরোগ হাসপাতালে হুইলচেয়ারসহ নারী মোবাইল চোর আটক
- আপডেট: ০৭:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শেরে বাংলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হুইলচেয়ারসহ নারী মোবাইল চোর সাহেদা বেগম (৪৫) নামে এক আউটসোর্সিং ক্লিনারকে আটক করা হয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর রাত ৩টা ১০ মিনিটে হাসপাতালের ৬ষ্ঠ তলার ১২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে চিকিৎসাধীন এক রোগীর মোবাইল চুরি হয়। ভুক্তভোগী ও স্বজনরা তাৎক্ষণিকভাবে চুরির বিষয়টি আনসার সদস্যদের অবহিত করলে ক্যাম্প ইনচার্জ (পিসি) মো. আমিনুল হকের নেতৃত্বে একটি টহল দল অনুসন্ধানে নামে।
আমিনুল হক বলেন, আনসার টিম অভিযান চালিয়ে অভিযুক্ত আউটসোর্সিং ক্লিনার সাহেদা বেগমকে একটি চোরাই মোবাইল ও হুইলচেয়ারসহ হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে আটককৃত নারীকে শেরে বাংলা নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



















