মহাখালীতে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৩:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার বিকালে মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, গতকাল বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা পুলিশের একটি দল বনানী থানার মহাখালী আমতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, এ ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



















