সংসদের সামনে ছিনতাইকারীর আঘাতে প্রাণ গেলো নারী শিক্ষিকার
- আপডেট: ০১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজার সামনে ছিনতাইকারীদের আঘাতে এক নারী শিক্ষিকা নিহত হয়েছে। নিহত শিক্ষিকা বগুড়ায় একটি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শনিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকা হলো- মোসা. রনজিনা পারভীন। তিনি বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়,রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার এসে ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিন প্লাজায় আসা মাত্রই পিছন থেকে একটি মোটরসাইকেল এসেতার ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি নিচে পরে মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘনা করে।
তবে, এ ঘটনায় পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি। পরিবারের সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে আমরা চাইনা সংবাদ প্রকাশ হোক।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।



















