১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

লঞ্চে অসুস্থ যাত্রী, ১৬১১১-এ কল পেয়ে চিকিৎসা দিল কোস্ট গার্ড

  • আপডেট: ১২:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি ‘এমভি ফারহান-৯’ লঞ্চে করে ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হন। বিকেল ৪টার দিকে লঞ্চটি মেহেন্দিগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে সংকটাপন্ন হয়ে পড়ে।

এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে বিষয়টি জানান এবং সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লঞ্চে থাকা অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও মানুষের জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

লঞ্চে অসুস্থ যাত্রী, ১৬১১১-এ কল পেয়ে চিকিৎসা দিল কোস্ট গার্ড

আপডেট: ১২:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬