০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

খিলক্ষেতে ১০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০৫:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলক্ষেতে ১০ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. মইনুল ইসলাম ওরফে কাজল (৩১), মো. আরাফাত উল্লাহ (৩০), মো. আমির হোসেন (৪২) ও তাঁর স্ত্রী মোছা. সেতু আক্তার (৪১)।

রবিবার (৬ সেপ্টেম্বর ) ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনায়েত কবির সোয়েব গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,এদিন ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম খিলক্ষেত থানার হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টের বিপরীত পাশে অভিযান চালায়। সেখান থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে মইনুল ইসলাম গাজীপুরের টঙ্গী পূর্ব এলাকার বাসিন্দা। আরাফাত উল্লাহ কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। আমির হোসেন ও তার স্ত্রীও গাজীপুরের টঙ্গী পূর্ব এলাকার বাসিন্দা।

ডিবি জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খিলক্ষেতে ১০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৫:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬