মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৫
- আপডেট: ০৬:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জন গ্রেফতার।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনে ১,ডাকাতির প্রস্তুতি মামলায় ৫,দূস্যতা মামলায় ৩, পরোয়ানা ৩ ( পরোয়ানা তামিল সংখ্যা ৪ টি) এবং অন্যান্য আইনে ৩৩ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-সজিব (২৫), হাসান (৩২),টিপু (৩০),শামীম (২৫),ইমন (২২),লিমন (২০),আকাশ (২০),রুবেল (২৬),সোহেল (২০),নাঈম (১৪),পলাশ (২৬), সাইফুল ইসলাম রুবেল (৪৩),ফারদিন (১৯),আরিফ হোসেন শোভন (৩৪), বাদশা (২৫),আবির বেপারি শান্ত (২৩),ইমন (২০),আবির (২০), মেহেদী হাসান (২৩),আরিফ হোসেন বিজয় (১৯),ইয়ামিন (৩৪),সোহাগ (২৪),নাঈম হোসেন খান (৪৯),বাবলু (৫৫), সাদাদ (২৯),হাসিবুল (২৮), নাদিম (৪০),শামীম (২৮),শাওন (২৪),শাকিব (১৯),সনু (২৫),কালাম (৪২),সাকিব (২০),শান্ত (২০),রবিউল (২৪),মাসুদ (৩৬),সুজন (২৪),রমজান (৩৩),মোস্তফা (৪০),সাগর (২৪),উজ্জ্বল (২৬),বশির (৩৫),আশিক (২৯),রবিউল (৫২) ও শিল্পী আক্তার চাঁদনী (২৯)।
গ্রেফতারকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট,১৪ পুরিয়া গাঁজা, ৮ পাতা হেরোইন,২ টি স্টিলের সামুরাই ও ১ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৪৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















