০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণখানে বিদেশি পিস্তল-গুলিসহ চারজন গ্রেফতার

  • আপডেট: ০৫:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তল,গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–সাজু মজুমদার (২৮), অন্তর রহমান অনু (২২), পারভেজ (২২) ও বাবু সেন্টু (২৫)।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে দক্ষিণ আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইমউদ্দিন।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোডের আজমপুর এলাকায় একটি নির্মাণাধীন রাস্তার ওপর শাহিন (২৮) নামের এক ব্যক্তির পথরোধ করে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যান তারা। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করা হয়।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দক্ষিণ আজমপুরের একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ওই ভবনের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া বাবু সেন্টুর শয়নকক্ষ থেকে একটি কালো রঙের ক্রসবডি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে অস্ত্রধারী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দক্ষিণখানে বিদেশি পিস্তল-গুলিসহ চারজন গ্রেফতার

আপডেট: ০৫:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬