০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে পুরোনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

  • আপডেট: ০৯:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে পুরোনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের বক্সনগর এলাকার ৫৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম– জসিম উদ্দিন। আহত দুজন হলেন সিরাজ ইসলাম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম রাতে বলেন, ওই ব্যক্তিরা একটি পুরোনো বাড়ি কিনেছিলেন। বুধবার দুপুরে বাড়িটি ভাঙার কাজ করছিলেন তারা। কাজ প্রায় শেষের দিকে ছিল। এ সময় ভাঙা বাড়িটির একটি দেয়াল এবং পাশের আরেকটি বাড়ির দেয়াল একসঙ্গে ধসে পড়ে। এতে তারা চাপা পড়েন।

পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে পুরোনো বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

আপডেট: ০৯:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬