০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির মামলায় সাবেক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

  • আপডেট: ০২:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৯

অনলাইন ডেস্ক,সোনালী খবর

দুর্নীতির মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে তাঁর নামে ২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

একই মামলায় তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাঁর নামে ব্যাংক হিসাবে এক কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানে শেখ আব্দুল হান্নানের নামে বিদেশে সম্পদের তথ্যও পাওয়া গেছে। বিশেষ করে কানাডা ও দুবাইয়ে তাঁর সম্পদ থাকার তথ্য উঠে এসেছে। তদন্তের মাধ্যমে এসব সম্পদের প্রকৃত অবস্থান শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুর্নীতির মামলায় সাবেক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

আপডেট: ০২:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬