মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫
- আপডেট: ০৯:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জন গ্রেফতার।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনে ১,দ্রুত বিচার আইনে ১৩ জনসহ ডিএমপি ২১ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-ফাহিমুল ইসলাম আলিফ (২২), আবির বেপারী শান্ত (২৪), রাজিব (২৪), আরাফাত রহমান (২০), শান্ত ইসলাম শাহীন (২১), কামরুল ইসলাম সুমন (৩৮), হাসনাইন ওরফে হাসান (২৬), নাঈম (২৫), জিসান (১৮), নাঈম ওমর (২৩), স্বপন (১৯), শামীম (১৯), আরিফুল ইসলাম (২৫), বাবুন (২৬), ফাহিম (২৭), আজাহারুল (৪৬), শামীম (১৯), সোহাগ (২০), রাজিব (২২), বসির (২৫), জুয়েল (২৪), ইয়ামিন (৩৮), আব্দুল খালেক (৩২), সজীব (২২), নাসির উদ্দিন (৩২), রাসেল (২৪), রানা (১৮), আকাশ (২০), রাসেল (৩৮), খুশি আক্তার (১৯), আজাদ (৪২), জিহাদ (২৩), হাসান (২৬), শাওন (২৩) ও বেলাল (২৬)।
গ্রেফতারকালে ৫ পিস ইয়াবা ট্যাবলেট,৭ পুরিয়া গাঁজা,৮ পাতা হেরোইন, ২ চাকু,৮ টি লোহার তৈরি রডসহ ১ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (২৩ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















