০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দালালমুক্ত ও স্বচ্ছ পরিবেশে নোয়াখালীতে এএসআই পরীক্ষার দ্বিতীয় ধাপ সম্পন্ন

  • আপডেট: ০৫:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই (ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট-পিইটি) সুষ্ঠু,স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন প্রার্থীদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুরুষদের জন্য ১,৬০০ মিটার এবং নারীদের জন্য ১,০০০ মিটার দৌড়, পুরুষদের ১০ ফুট ও নারীদের ৬ ফুট লং জাম্প এবং পুরুষদের ৩ দশমিক ৫ ফুট ও নারীদের ২ দশমিক ৫ ফুট হাই জাম্পের পরীক্ষা নেওয়া হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন সার্বিক কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন, নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। একই সঙ্গে তিনি প্রার্থীদের দালাল চক্র, আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের অসাধু তৎপরতার প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

জেলা পুলিশ জানায়, মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিটি ধাপ কঠোরভাবে বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে।

এ সময় পুলিশ সদর দপ্তরের এআইজি (পিআইএমএস) শারমিন আক্তার, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ সদর দপ্তরের মনোনীত প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দালালমুক্ত ও স্বচ্ছ পরিবেশে নোয়াখালীতে এএসআই পরীক্ষার দ্বিতীয় ধাপ সম্পন্ন

আপডেট: ০৫:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬