তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৯
- আপডেট: ০৭:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৯৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুরে ৪০ জন,আদাবরে ৪ জন,শেরেবাংলা নগরে ১৪ জন,তেজগাঁ থানায় ১৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৩ জন এবং হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরাফাত হোসেন সৈকত (৩০), শামসুল হক (৩৫), মো. সাহেব বিশ্বাস ও রফে সাঈদ (২৫),মো. মারুফ (২৭),শান্ত হোসেন শাহীন (২১),ফাহিমুল হাসান আলিফ (২২), আবির বেপারী শান্ত (২৩),রাজীব (২৫), মো. আরাফাত রহমান (২০),আরিফুল ইসলাম (১৫), মো. হাসনাইন ও হাসান (২৬), মো. নাইম (২৫), মো. নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯), মো. জিসান (১৮), শামীম ওসমান (১৮), মো. বাবন (২৪), কামরুল ইসলাম সুমন (৪২), মো. শামীম (১৯),সোহাগ পেদা (২০),আকাশ (২০), রানা (৩৮), সুমন (১৮), মো. রাসেল (২৩),মো. বশির (৩০),মো. আ. খালেক (৩৫),মো. জুয়েল (২৫),মো. ইয়ামিন শেখ (৩৫), মো. রাজিব (২৫),মো. বেলাল হোসেন (২৬),মো. ফাহিমরারি (২৭),মো. আজহারুল হক (৫৯), মো. আজাদ হোসেন (৪৩), মো. শাওন (২৩), মো. জিহাদ হোসেন (২৩), মো. হাসান (২৬), খুকি আক্তার (খুশি) (২০),মো. নাছির উদ্দিন পিন্টু (৩২) ও সজিব (২০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জোটন ওরফে রিয়াজ (২৫), মো. নুরুল ইসলাম (৩৯), মো. আলী (৫০) ও মো. আল-আমিন (২৫)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শান্ত (২৪), মো. আল আমিন (২২),মো. সিয়াম (১৮), মো. আল আমিন (১৯),মো. ইমন ইসলাম (২০), মো. লাদেন গাজী (২১),মো. জিহান (১৮), মো. শাকিল (১৮),নাসিমা খাতুন (৭০), মো. জুয়েল মিয়া (৩৬),বুলবুল (৩৯), মো. রাকিব (২৭),মো. শহিদুল ইসলাম (৬০) ও মো. নবী হোসেন (৩০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মহসিন রহমান (৪৬), মো. শরীফ আহাম্মেদ (১৯),মোছা. তানজিলা আক্তার (১৮),মো. শাহরিয়ার ইসলাম সাফা (১৪), মো. কোরবান আলী (৪৫), মোছা. পাখি আক্তার (২৮),মো. রোকন (বয়স উল্লেখ নাই), মো. মাইনুদ্দিন মিয়া (৫২), মো. জাকির হোসেন (৩৬), মো. মধু মিয়া (২২), মো. আবুল কালাম আজাদ (৪০), মো. মোস্তাক আহমেদ (৩৫), মো. ইমানুর হরমান (৩৬), মো. জাহাঙ্গীর আলম (৩৭),মোহাম্মদ রানা ওরফে কালু (২৮), মো. সোহেল (৩৯),রিমি (১৯), রাজু আহম্মেদ (২৬) ও মো. আকাশ হোসেন সরদার (২৩)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোছা. মমতাজ বেগম (৪৮), মো. রাজু শেখ (৩৫), মো. জাহিদ (৩০), মো. বিপ্লব (৩০), মো. নুর আমিন (২৮), মো. আলামিন (৩০), মো. শরিফ (৩৩), মো. শিমুল মিয়া (২৮), মো. দেলোয়ার (৩৪), মো. রাফি (২৪), মো. শামীম সরদার (৪০), মো. রিয়াদ (২৬) ও মো সোয়েব (২৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রিপন মিয়া (৩৮), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. শহিদুল ইসলাম (২২), মো. সুজন হাওলাদার (৩৬), মো. নয়ন হাওলাদার (১৯),বিশু রবিন খান (২৭), মো. আলমগীর হোসেন (২৮), মো. হেলাল উদ্দিন (২৫) ও মো. রাসেল (২২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















