যাত্রাবাড়ীতে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২১
- আপডেট: ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যাত্রাবাড়ী থানার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে যাত্রাবাড়ী থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. রনি (৩৮), নুরুল হাকিম (৪০) মো. সিরাজ মিয়া (৫৭), মো. সুজন (২৬), মো. মিঠু (২৮), মো. ইমরান হোসেন (বয়স উল্লেখ নাই), জসীম উদ্দীন (৩২), মো. জুয়েল হোসেন ভাসান (বয়স উল্লেখ নাই),মো. মিলন (৩২), মো. রাহাত (২৪), মামুন (৩৫), রাকিবুল হাসান শান্ত (১৯), মো. সুজন মোল্লা ওরফে বাবু মোল্লা (২২), মো. সাব্বির হোসেন জয় হিমেল (২৬), সজীব (২২),মো. ইবনে দিদার (২১), মো. আসাদ আল ফাহাদ (১৯), মো. রিফাত জামান (২১), মো. রানা মিয়া (৩০), সাইফুল (২৭) ও লাল মিয়া (৬০)।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী
বলেন,গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















