১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার বড় স্ক্রিনে খেলা দেখার স্থানে নজরদারি করবে ডিবি

  • আপডেট: ০৬:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফুটবল বিশ্বকাপ খেলার জয়-পরাজয় নিয়ে সমর্থকদের উত্তেজনা এক পর্যায়ে প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হচ্ছে৷ অনাকাঙ্ক্ষিত হত্যা বা হতাহত এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও সমর্থকদের সংঘর্ষের জেড়ে বিএনপি নেতাকে মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক বিফ্রিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে খেলা দেখা হয়। এটা আমরা নজরদারি করতেছি। ডিএমপির সব থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় এরকম স্ক্রিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো। যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপির ডিবিপ্রধান বলেন, আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে। কোনো বিষাদে পরিণত না হয়। আর আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। আমরা যেটা বলি যে, অপোজিট পক্ষকে আমরা মেনে নেব। মেনে নেব খেলায় হার-জিত থাকবে। আমরা আনন্দ করব তবে অপরকেও তার সুযোগ দিতে হবে।

গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। এই মারধরের জেড়ে গত বুধবার আদাবর রাতে আদাবর নবদয় হাউজিংয়ে বিএনপির ইউনিট সাধারণ সম্পাদকে কুপিয়ে হত্যা করা। এই ঘটনায় সরাসরি জরিত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার ময়মনসিং থেকে চারজনকে গ্রেফতার করে ডিবি তেঁজগাও বিভাগ৷

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, ‘নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান৷ এদের মধ্যে রিপন সরাসরি ছুড়িকাঘাত করে। গ্রেফতারের পর হত্যাকাণ্ড ব্যবহার করা ছুড়িটি উদ্ধার করেছে ডিবি।’

এই ঘটনায়, ইউনিট বিএনপি সভাপতি আহত গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ব্রাজিল-আর্জেন্টিনার বড় স্ক্রিনে খেলা দেখার স্থানে নজরদারি করবে ডিবি

আপডেট: ০৬:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬