১১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দক্ষ মানবসম্পদ গঠনে জোর, কুমিল্লা ও চাঁদপুরে আনসার কার্যক্রম পরিদর্শন

  • আপডেট: ০৯:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করার লক্ষ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার (৪ জুলাই) তিনি এ দুটি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান, সদস্য কল্যাণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত মহাপরিচালক কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুর জেলা কার্যালয়ে তিনি মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পরিচালিত জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্যব্যবস্থা, পাঠদানের পরিবেশ এবং সার্বিক কল্যাণমূলক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে প্রশিক্ষণকে আরও ফলপ্রসূ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার নির্দেশনা দেন।

বাহিনীর আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনকালে রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দক্ষ মানবসম্পদ গঠনে জোর, কুমিল্লা ও চাঁদপুরে আনসার কার্যক্রম পরিদর্শন

আপডেট: ০৯:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬