মিরপুর বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ১২০
- আপডেট: ০২:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১২০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মিরপুর বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির মিরপুর বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা থেকে ৪১ জন, পল্লবী থানা থেকে ৪২ জন, কাফরুল থানা থেকে ৮ জন, দারুস সালাম থানা থেকে ৯ জন, শাহআলী থানা থেকে ৫ জন, ভাষানটেক থানা থেকে ৬ জন এবং রূপনগর থানা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী চক্রের সদস্য, বিভিন্ন মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন।
অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে ব্যবহৃত আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারটি হারিয়ে যাওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন থানার অভিযানে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন,জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ এবং পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




















