কিট প্যারেডে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন নোয়াখালীর পুলিশ সুপার
- আপডেট: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আয়োজিত এ কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারেড শুরুর আগে পুলিশ সুপার পুলিশ লাইন্স অস্ত্রাগারে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে তিনি কিট প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বাহিনীর পেশাদারত্ব, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত বিধি অনুযায়ী ইউনিফর্ম ও কিটের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















