তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৬
- আপডেট: ০৫:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ৩০ জন,আদাবরে ১২ জন, শেরেবাংলা নগরে ৪ জন,তেজগাঁও থানা ৯ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৪ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বিল্লাল (৩০),স্বর্না (৩৯),মো.ইব্রাহিম (৩৪),মো. মুন্না শেখ (২৯),নাসির উদ্দিন শান্ত (২৬),মো.নাসিম (২৮),হানিফ ওরফে কল্লা হানিফ (বয়স উল্লেখ নাই), মো. আবির আহম্মেদ (বয়স উল্লেখ নাই),মো.ইমরান (বয়স উল্লেখ নাই),মো.শাহজাদা (২৮),মো.বিল্লাল হোসেন পাটু (৩০),মো.রিয়াজুল হক রিয়াজ (৩০),মো.শরিফুল ইসলাম (২৪),ফুয়াদ আল কাদির (২৬),মো.রিপন (২২),মো.পারভেজ (২৪),মো.রাসেল (২৫),মো.নাহিদ হোসেন (বয়স উল্লেখ নাই),আবুল বাশার (৩৫),রাব্বি হাসান রবিন (২০),সুজন (২২),বাধন দেবনাথ (২৮),মো.রাজু (৩৫),রবিউল ইসলাম (১৯),রায়হান (২২),রাকিব (২১),আমির খসরু (৪৫),মো.রবিন বাবু (২৮),মো.বাপ্পি (২২) ও জানে আলম সালমান (৩৪)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জসিম (৩৫),তারা মিয়া (৬২),মো. রুবেল (৩৩),মশিউর রহমান (২৫),মো. সিয়াম (১৯),মো. হৃদয় ইসলাম (২০),মো. সাগর হোসেন (২০),মো. মেহেদী হাসান (২৬),মো. রবিন ভুইয়া (২৭),মো. ইমন (২৭),মো. অনিকুল ইসলাম (২৪) ও সেলিম (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সজীব (৩২), মুক্তার হোসেন (৫০),শ্রী দিলীপ কুমার (৫২)ও মো. সোহাগ (২৬)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আলমগীর হোসেন (বয়স উল্লেখ নাই), রোজ বেবী লরেন্স (৫২),রিচার্ড কল্লোল প্যারিস (৫৭),ফিরোজ শিকদার (৫২),শাহাদাত হোসেন (৩০),মো. সুমন (৩২),মো. শামিম ব্যাপারী (৫২),আ. জলিল শরিফ ওরফে কালা মিয়া (৬৫) ও জাহাঙ্গীর হোসেন (৬৪)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাদিকুর রহমান (৩২), মো. আরিফ (২৪),খলিল রহমান (২৫),কাওছার আলী (২২), ফেরদৌস ফারুকি (৫৫),মো. ইউনুছ হাওলাদার (৩২) ও মো. ইমরান হোসেন (৩০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মারুফ (২৩),লিটন ওরফে মো. আলমগীর (২২),মো. আব্দুল হালিম উদ্দিন (২৮) ও মো. নূরুল ইসলাম (৩৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















