১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩৭ জেলে আটক

  • আপডেট: ০৬:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার শেখেরখীল মাছঘাট-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জাল উদ্ধার এবং ৩৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩৭ জেলে আটক

আপডেট: ০৬:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬