০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

হৃদরোগ হাসপাতালে চুরি করতে গিয়ে ধরা চোর, উদ্ধার তিন মোবাইল

  • আপডেট: ০৭:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৮১০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনদের নিকট থেকে মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্যরা মোবাইল চুরি করে পালানোর সময় একজনকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে শেরেবাংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (১২ জুলাই) বিকেলে ক্যাম্প কমান্ডার পিসি মো. আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনদের নিকট থেকে মোবাইল চোরের সক্রিয় সদস্যরা মোবাইল চুরি করে পালানোর সময় আনসার সদস্যরা তিনটি মোবাইল ফোন ও একটিব্যাগসহ এক চোরকে হাতে নাতে আটক করে। পরে তাকে আনসার ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।

আমিনুল হক বলেন, এরপর বিষয়টি হাসপাতাল কতৃপক্ষের নির্দেশক্রমে চোরকে উদ্ধার হওয়া তিনটি মোবাইল ও ব্যাগ এবং তার কাছে থাকা ৩৫০ টাকাসহ শেরেবাংলা থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হৃদরোগ হাসপাতালে চুরি করতে গিয়ে ধরা চোর, উদ্ধার তিন মোবাইল

আপডেট: ০৭:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬