রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫০৬ গ্রেফতার,সর্বোচ্চ মিরপুরে ১২০
- আপডেট: ১০:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৪৫ জন,ওয়ায়ী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৪১ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন ও গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১টি এনা বাস, ১টি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ৫৯৭.৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লক্ষ ৬৭ হাজার চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার ও ২ জন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















