রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮,সবচেয়ে বেশি মিরপুরে
- আপডেট: ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪১ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল,১ টি ম্যাগাজিন,২ রাউন্ড গুলি, ১ টি ব্যবহৃত গুলির অংশ, ৩ টি চাকু, ৮ টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম, ২১ পুরিয়া গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ১ টি প্রাইভেটকার, ১ টি মোটরসাইকেল, ১২ টি মোবাইলফোন, ৩২০ টি ২০০ টাকার জালনোট, ১ টি সিপিইউ, ১ টি স্ক্যানার, ১ টি মাউস, ১ টি কীবোর্ড, ১০,১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।



















