০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল আটক,১ মাসের কারাদণ্ড

  • আপডেট: ০৭:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণের সময় মো. আ. সাত্তার (২২) নামে এক দালালকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ৩টার দিকে কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার কথা বলে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন আঃ সাত্তার। বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাকে আটক করেন।

পরে মিরপুর বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে দালালবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিসি মো. মফিজ উদ্দিনসহ আনসার সদস্য পবিত্র সিংহ চন্দ্র, শাহীন আলম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ অংশ নেন।

আটক আঃ সাত্তারকে মিরপুর বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজা ঘোষণার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দণ্ডিত আ. সাত্তারকে কাফরুল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এদিকে, বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সেবাগ্রহীতারা। তারা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দালালচক্রের কার্যক্রম বন্ধের দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল আটক,১ মাসের কারাদণ্ড

আপডেট: ০৭:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬