০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

কিশোর-কিশোরী হত্যা আমাদের ভাবিয়ে তুলেছে: ওবায়দুর রহমান মৃধা

  • আপডেট: ০৯:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কিশোর-কিশোরী হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা বলেছেন, পরিবার, সমাজব্যবস্থা ও রাষ্ট্রের প্রতি আরও গভীর মনোযোগ দিতে হবে।

রাজধানীর বারিধারায় বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বি. চৌধুরীর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুর রহমান মৃধা বলেন,কিশোর-কিশোরী হত্যা আমাদের ভাবিয়ে তুলেছে। সম্প্রতি তাজমিন হত্যাকাণ্ডের ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায়, পারিবারিক সম্প্রীতি কতটা দুর্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, ডা. বি. চৌধুরী সবসময় পারস্পরিক শ্রদ্ধার ওপর গুরুত্ব দিতেন। কিন্তু পারস্পরিক শ্রদ্ধার রাজনীতির অভাবে দেশে শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে উঠছে না। পরস্পরকে আক্রমণ করাই যেন রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত হয়েছে। এর সুযোগ নিয়ে অপরাধীরা অপরাধ করার স্পেস পাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার বিরোধী দলের দুর্বলতা খুঁজছে, আর বিরোধী দল খুঁজছে সরকারের দুর্বলতা। ফলে দুর্নীতি রাষ্ট্র ও নাগরিক জীবনকে বিষিয়ে তুলছে। দুর্নীতি রোধ করতে না পারলে বাংলাদেশ অনিবার্যভাবে ব্যর্থতার দিকে এগিয়ে যাবে।
হিংসা পরিহার করে দেশপ্রেমের রাজনীতির চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটাই তারা মরহুম ডা. বি. চৌধুরীর কাছ থেকে শিখেছেন।
আমলাদের উদ্দেশে ওবায়দুর রহমান মৃধা বলেন, দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক স্তম্ভ ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। দুর্নীতির ঊর্ধ্বে উঠে সরকারকে দেশের অভিভাবক হিসেবে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি নাগরিকের সুশাসন পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. ওয়াসিমুল ইসলাম, গাজী সালাউদ্দিন জুবরান, ডা. আবু নোমান, নওয়াব বাহাদুর, ড. রিফাত রশিদ, সেহরেজাদ বি. চৌধুরী, আরসতালিস বি. চৌধুরী, প্রধান অতিথি ডা. শায়লা সাফিয়া চৌধুরী, আমিনুল ইসলাম বুলু, মাজহারুল ইসলাম শিহাব, ইলিয়াস হোসেন ও আল-আমীন সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কিশোর-কিশোরী হত্যা আমাদের ভাবিয়ে তুলেছে: ওবায়দুর রহমান মৃধা

আপডেট: ০৯:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬