রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০,মামলা ৪২
- আপডেট: ০৯:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন,লালবাগ বিভাগে ৫২ জন,ওয়ারী বিভাগে ৫৭ জন,মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন,মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪০ জন ও উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১৫ টি মোবাইলফোন,১ টি রিয়ার সাইড পিলার কভার, ২ টি অটোরিক্সা, ১ টি প্রাইভেটকার, ১ টি সেলাই রেঞ্জ, নগদ ৩৩০৫ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















