০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হত্যাসহ সাত মামলার আসামি কিশোর গ্যাং নেতা কেন্তা ফিরোজ গ্রেফতার

  • আপডেট: ১২:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর থানার ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানিয়েছেন।

থানা পুলিশ বলছে, কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, দলবদ্ধভাবে হামলা, মারামারি, চুরি, চাঁদাবাজি ও মাদকদ্রব্যসংক্রান্ত অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।

ওসি জানান, গ্রেফতার ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হত্যাসহ সাত মামলার আসামি কিশোর গ্যাং নেতা কেন্তা ফিরোজ গ্রেফতার

আপডেট: ১২:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬