মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৩
- আপডেট: ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনে ২,অপহরণ ও চাঁদাবাজি ৬,দ্রুত বিচার আইনে ৮,ডাকাতির প্রস্তুতি ১,মারামারি ২,মাদক ৪,পরোয়ানা ১ জনসহ ডিএমপি ১৮ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-মাহাবুব (২৬), শামসুল হক (৩৫), আরাফাত হোসেন সৈকত (৩০), মারুফ (২২), এমরান (২৬), জিলানী (২৮), পলাশ (২৭), তোতামিয়া রাব্বি (২২), রিফাত (১৯), রাব্বি (১৯), আকাশ (২৩), সাহেব বিশ্বাস ওরফে সাঈদ (২৫), তাজুল ইসলাম তাজেল (৫২), শফিক (৩৫), সুমন (৪৫), রকি (২৯), আমান (২১), মোহাম্মদ আলী (৩০), সোহেল রানা (৩২), জিয়াউল ইসলাম (৩৫), মাহফুজুর রহমান (২২), সুজন (৩৮), আল মামুন (৩৯), নুরুজ্জামান (৩১), মুকুল গাজী (২৬), ইব্রাহিম (৪৮), আলামিন (৩২), শাওন (১৯), মিলন (৩০), সুমন (৩০), হযরত আলী (২১), আল মাহমুদ আতিক (৩১),ইমতিয়াজ (২৩), সাজ্জাদ (২৩), সানোয়ার (২৮), আরিফুর রহমান (৩০), শাওন (২৪), সিজান (২৩), বাদশা (২৫), হৃদয় (২০), নুরুল ইসলাম (৪১), হুমায়ুন কবির (৩৩) ও ইলিয়াস (৩৪)।
গ্রেফতারকালে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট,৪ কেজি ১২ গ্রাম গাঁজাসহ ২৮ পাতা হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (২৪ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৪৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















