১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ইসলামী মাহাজের প্রধান রফিক গ্রেফতার

  • আপডেট: ১০:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন ইসলামী মাহাজের প্রধান মো. রফিককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গত শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৯ এর ব্লক সি/৫ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৮ এপিবিএন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকসহ কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় রফিককে গ্রেফতার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রফিক নিজেকে ইসলামী মাহাজের প্রধান বলে স্বীকার করেছেন। তার দাবি, বাংলাদেশে এ সংগঠনের প্রায় ৩০০ এবং মিয়ানমারে ৪০০ সদস্য রয়েছেন। এ ছাড়া তার ও সংগঠনের সদস্যদের কাছে ৯০টি আগ্নেয়াস্ত্র রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে অস্ত্রগুলো মিয়ানমারের বিভিন্ন এলাকায় রয়েছে বলে দাবি করলেও বাংলাদেশের সদস্যদের কাছে অস্ত্র থাকার বিষয়ে তিনি অসংগতিপূর্ণ তথ্য দিয়েছেন।

৮ এপিবিএনের দাবি, রফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনাবেচা, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণ করে গুম করার অভিযোগ রয়েছে। ক্যাম্প এলাকায় বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়ার পর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।
পরে তাকে উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে নিয়মিত ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামী মাহাজের প্রধান মো. রফিককে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, রফিকের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ইসলামী মাহাজের প্রধান রফিক গ্রেফতার

আপডেট: ১০:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬