শিরোনাম:
শ্যামলীর শিশুমেলার সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে একজন গ্রেফতার
- আপডেট: ০৪:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. রাজা (২৮) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনাকালে শিশুমেলা ক্রসিংয়ের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে রাজাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।



















