১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্যান্ট-অন্তর্বাসে স্বর্ণের পেস্ট, শাহজালালে আটক দুই যাত্রী

  • আপডেট: ১২:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা ১২ দশমিক ৬০ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সোয়া পাঁচটার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট থেকে নামা ওই দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। একপর্যায়ে দুই যাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম, হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

প্রাথমিক যাচাইয়ে উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। স্বর্ণের মোট ওজন ১২ দশমিক ৬০ কেজি।

উদ্ধার করা স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা করার কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্যান্ট-অন্তর্বাসে স্বর্ণের পেস্ট, শাহজালালে আটক দুই যাত্রী

আপডেট: ১২:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬