টখিল সার্কেল অফিসের কার্যক্রম পরিদর্শন করলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন
- আপডেট: ১০:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর চাটখিল সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন। বুধবার (২৮ অক্টোবর) পরিদর্শনকালে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনের শুরুতে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশ।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করে দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি চাটখিল সার্কেল এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করারও নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



















