০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

  • আপডেট: ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলার পর নিরাপত্তাজনিত সতর্কতামূলক পদক্ষেপের কারণে ঢাকা-সৌদি আরব রুটে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের ১৫৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেবিচকের তথ্যমতে, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সৌদিয়া) ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং ইন্ডিগোর ৩০টি।

এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে।

ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় সৌদি আরবগামী এবং সেখান থেকে দেশে ফিরতে চাওয়া প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে কাজ করছে বেবিচক ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ক্ষয়ক্ষতি কমানো এবং আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পাঠাতে এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

আপডেট: ০৪:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬