০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার

  • আপডেট: ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল। এ ছাড়া যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন– ভুবন (২৬), রাজু (২৫) ও রমজান (২২)।

মঙ্গলবার রাতে শাহজাহানপুরের বাগিচা মসজিদ-সংলগ্ন কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেফতার করে এসআরইউর অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি দল।

একই দিন রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের চেষ্টার সময় সিজান আহমেদ সুমন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সদস্যরা।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর দেওয়ানপাড়ায় ভাড়া থাকেন। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। পরে তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার

আপডেট: ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬