রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮১,মামলা ৪৮
- আপডেট: ১১:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ১৯ জন,লালবাগ বিভাগে ৭১ জন,ওয়ারী বিভাগে ৯০ জন,মতিঝিল বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন,মিরপুর বিভাগে ১৫৯ জন,গুলশান বিভাগে ৪২ জন,উত্তরা বিভাগে ৩৯ জন ও গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৯৩৬০ পিস ইয়াবা,৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ৯টি মোবাইলফোন,১ টি মোটরসাইকেল,১ টি চাকু, ৬১.৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭৮০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।



















