রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৫
- আপডেট: ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মোঃ আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন,লালবাগ বিভাগে ৪৭ জন,ওয়ারী বিভাগে ৫৫ জন,মতিঝিল বিভাগে ৬৩ জন,তেজগাঁও বিভাগে ৭৩ জন,মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৫০ জন,উত্তরা বিভাগে ৪৬ জন,গোয়েন্দা বিভাগে ৪ জন ও এসআরইউ বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ,১ টি মোটরসাইকেল,১ টি প্রাইভেটকার,২টি ওয়াকিটকি,৬ টি মোবাইলফোন,৩৫০ কেজি স্ক্যাপ কেবল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে



















