১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কানাডার টরন্টোতে বিয়ানীবাজারবাসীর কবরের স্থান ক্রয়ে তহবিল সংগ্রহ, অনুদান প্রায় ৭০ হাজার ডলার

  • আপডেট: ১০:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

মো. মামুনুর রশীদ,পর্তুগাল থেকে:

টরন্টো, কানাডা: কানাডার টরন্টোতে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি টরন্টো, কানাডা ইনকর্পোরেটেডের উদ্যোগে বিয়ানীবাজারবাসীর জন্য কবরের স্থান ক্রয়ের লক্ষ্যে তহবিল সংগ্রহ ও ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর রিচমন্ড হিলের আল আবেদীন মসজিদ ও রিচমন্ড হিল মুসলিম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বিয়ানীবাজারবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কবরের স্থান ক্রয়ের মহতী উদ্যোগে সাড়া দিয়ে উপস্থিত অতিথি ও দানশীল ব্যক্তিরা আর্থিক অনুদান প্রদান করেন। এ উদ্যোগের মাধ্যমে প্রায় ৭০ হাজার কানাডীয় ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অবদান হিসেবে কয়েকজন দানশীল ব্যক্তি একটি করে কবরের স্থান দান করার ঘোষণা দেন। তাঁরা হলেন— খসরুজ্জামান চৌধুরী দুলু, আবুল কালাম আজাদ, ব্যারিস্টার আরিফ হুসেইন, তানভীর চৌধুরী, মেহদী মারুফ শরীফ, রুহেল আহমেদ, মোহাম্মদ ফরহাদ হুসেইন, ইলিয়াস খান, ইকবাল হুসাইন ও আহসানুল হাফিজ।

সমিতির পক্ষ থেকে এসব দানশীল ব্যক্তি, উপস্থিত অতিথি, আলেম-ওলামা, অনুদানদাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

আয়োজকরা মনে করেন, প্রবাসে বসবাসরত বিয়ানীবাজারবাসীর জন্য কবরের স্থান ক্রয়ের এই উদ্যোগ পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কানাডার টরন্টোতে বিয়ানীবাজারবাসীর কবরের স্থান ক্রয়ে তহবিল সংগ্রহ, অনুদান প্রায় ৭০ হাজার ডলার

আপডেট: ১০:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬