রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮,মামলা ২৯
- আপডেট: ০৩:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মোঃ আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন,লালবাগ বিভাগে ৬৯ জন,ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন,মিরপুর বিভাগে ১৭৫ জন,গুলশান বিভাগে ৩৭ জন ও উত্তরা বিভাগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১০৪০ পিস ইয়াবা,৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা,৫ টি মোবাইলফোন,২ টি চাকু,১ টি প্রাইভেটকার,১ টি মোটরসাইকেল,১৩৮২০ টাকা ও দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।



















