শিরোনাম:
ইন্টারপোল ‘গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন আইজিপি
- আপডেট: ১১:৪৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ফ্রান্সে অনুষ্ঠিত ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশ সংস্থা) ‘গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ঢাকা ছাড়ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
রবিবার সকালে তিনি ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৫ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে আইজিপি আলী হোসেন ফকির নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আইজিপি ছাড়াও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তা এ সম্মেলনে অংশ নিতে তার সফরসঙ্গী হবেন।











