শিরোনাম:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার
- আপডেট: ১০:২৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগের মামলার আসামি তিনি। তিনি এখন ডিবিতে আছেন।










