০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

এবার গ্রেফতার সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম

  • আপডেট: ০১:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮১০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের মামলায় সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেফতার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে একই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান,ভূঁইয়া সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।

এর আগে, গতকাল সোমবার গ্রেফতার করা হয় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এবার গ্রেফতার সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম

আপডেট: ০১:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫