তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৬০
- আপডেট: ০৭:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১১ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ১৬,আদাবরে ৭, শেরেবাংলা নগরে ১১,তেজগাঁও থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ ও হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রাফি মাহমুদ মিরাজ (২২), মো. হাবিবুল ইসলাম রানা (৩০), সিরাজুস সালেকিন পাভেল (৪১), মো. সানি (২৮), মো. জাকির হোসেন (২৬), মো. লাড্ডু (লাডো), মো. শরিফুল ইসলাম পিয়াস( বয়স উল্লেখ নাই), মো. মহসিন গাজী (৫৫), মো. মামুন (২২),মো. সাগর (১৯), মো. রতন (২১), মো. পলাশ (২১), মো. জুয়েল (২৩), মো. মোরছালিন (২৪), মো. ইমন মিয়া (২৯) ও মো. ফজলে রাব্বি ওলাদেন (২৪)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মহিদুল ইসলাম মইদুর (৪০),মো. বায়েজিদ (২০), মো. কাইউম হাওলাদার (২০),মো. জুয়েল শেখ (২৫), মো. আ. আলিম (৩৫),করিম হোসেন (৪৮) ও আরেফিন রহমান শিহাব (২০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-ড্রাইভার মো. শহিদ মোল্লা (৫২), সিদ্দিক হাওলাদার (৫৫), সুজন মিজি (৩০),মো. রুমান খান (২৫), নাবিল মুক্তাদি (২১), মো. রনি (২০), মো. হাসান আহম্মেদ (১৮), রবিউল (২০), শরিফুল ইসলাম (৩৪), মো. সবুজ (৪০) ও মোছা. স্বপ্না বেগম (২৮)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মিঠুন (১৯), আজিজুল হাকিম (৫০),মো. ওমর ফারুক (৩৯), মো. খলিল মন্ডল (২১), মো. কাউসার (২২) ও রহিমা আক্তার (৩৯)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আবরার রহমান সিয়াম (৩২),মো. নুরুল ইসলাম (৩৪),মো. ইব্রাহীম খলিল (২৮), মো. সেলিম (২১), মো. রাসেল (১৯), মো. সাব্বির (২৫), মো. লিমন (১৯), ফাহিম (২২), ইছহাক মিয়া (৪৫),সাইদুল ইসলাম (৩৭),ইমন (১৯),কামাল (৩৬), মো. রাসেল (২৩) ও মো. শরীফ (২০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শাকিল (২০), লিয়াকত হোসেন লিটন (২৫), মো. আলামিন পরান (২৫), মো. রাসেল ইসলাম (২৭), মো. মানিক মিয়া (২০) ও মো. আব্দুল্লাহ আল-মামুন (২৬)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















