কাস্টিং হাউস “মাইন্ড ব্লোয়িং মিডিয়া” এর শুভ সূচনা
- আপডেট: ১২:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শুক্রবার ( ১৭ই এপ্রিল) উত্তরার একটি শুটিং হাউসে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো কাস্টিং হাউস এবং মিডিয়া এজেন্সি “মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ঘি এর ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম।
এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর ও অভিনয়শিল্পী জাহিদ চৌধুরী বলেন, “আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। একজন অভিনয়শিল্পী হয়ে অন্য একজনকে চরিত্র অনুযায়ী খুঁজে বের করা আনন্দের পাশাপাশি কিছুটা কষ্টকরও।”
তিনি আরও জানান, “বাংলাদেশে কাস্টিং এজেন্সির সংখ্যা হাতে গোনা এবং অনেকেই এই পেশাকে অবহেলা করেন, অথচ এটি বিশ্বব্যাপী সম্মানজনক। আমাদের লক্ষ্য নতুনদের সুযোগ দেওয়া।”
অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কবীর শুভ, সামিয়া সুলতানা, মিজান রহমান, ও শিশু শিল্পী মাহবুবা মাহি।
বিজ্ঞাপনটি শীঘ্রই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।



















